Friday, March 30, 2012

এবার IDM দিয়ে সব ধরনের ফাইল ডাউনলোড হবে !!

অনেক সময় দেখা যায়, আপনি কোন সফটওয়্যার বা ডকুমেন্ট বা থিম ডাউনলোড করছেন কিন্তু আইডিএম এ তা পাচ্ছেনা। মজিলা বা গুগল ক্রম ব্রাউজার এর ডিফল্ট ডাউনলোড ম্যানেজার থেকে ডাউনলোড হচ্ছে। এতে করে আমাদের সময় এবং অনেক ধৈর্য দুটোরই অপচয় হয়। কারন একমাত্র আইডিএম ই পারে স্বাভাবিক ডাউনলোড স্পীড কে বৃদ্ধি করে দ্রুত ডাউনলোড করতে। ► এমন যদি কখনও আপনার ক্ষেত্রে ঘটে থাকে, তাহলে এই পোস্টটি আপনার জন্য অনেক উপকারী মনে হবে নিঃসন্দেহে :-) যেভাবে কাজটি করবেনঃ ক) IDM ওপেন করুন। খ) Downloads মেনু থেকে Options এ যাবেন। গ) Internet Downloads Manager Configurations এর ডায়ালগ বক্স ওপেন হবে। এবার এখান থেকে File Types select করুন। ঘ) এবার দেখুন Automatically Start Downloading the following file types; এ যেসব ফাইল আইডিএম অটোমেটিক ডাউনলোড নেয় তার একটা লিস্ট দেখা যাবে। ঙ) আইডিএম এ সাধারণ ZIP DOC DOCX THEMEPACK ইত্যাদি ফাইল অটোমেটিক ডাউনলোড করেন না। এবার আপনার কাজ হবে; যে ফাইল টা আইডিএম এ অটোমেটিক ডাউনলোড নিচ্ছেনা তা এই লিস্টে লিস্টেড করা। চ) এখন ধরুন আপনার ফাইল এর ফরম্যাট যদি হয় .zip তাহলে আপনি ডট বাদে শুধু ZIP কথা টা লিখে দিবেন। এবার ওকে করে আবার ডাউনলোড এর কমান্ড দিলে আপনি ঐ ফরম্যাট এর ফাইল বা ছবিটা ডাউনলোড করতে পারবেন। এভাবে আপনি আপনার প্রয়োজনীয় ফরম্যাট লিখে দিলেই আইডিএম টা ডাউনলোড করা শুরু করবে। → ফেসবুকে আমি ছোটমোট একটা টেকনোলজি পেইজ চালায়, সময় হলে একবার ঘুরে আসুন আমার টেকনোজিনিয়াস পেইজে, আশা করি খারাপ লাগবেনা কারো :-)

No comments:

Post a Comment